• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার : কয়রায় সেমিনার

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : দক্ষ জনশক্তি তৈরি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে খুলনার কয়রায় এক ব্যতিক্রমী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১০ টায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজ চত্বরে‘মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন: প্রেক্ষিত সৌদি আরব ও জাপান’ শীর্ষক এই সেমিনার সম্পন্ন হয়। খুলনা জেলা প্রশাসক আ.স.ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইটি-এর অতিরিক্ত মহা-পরিচালক (যুগ্মসচিব) মোঃ আশরাফ হোসেন। সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি বিদেশে নিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে মন্ত্রণালয়। বিশেষ করে সৌদি আরব ও জাপানের মতো দেশগুলোতে দক্ষ কর্মী প্রেরণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা সতর্ক করে বলেন, “ফ্রি ভিসা কোনো চাকরির নিশ্চয়তা দেয় না। কর্মসংস্থান চুক্তি (ইমপ্লাইমেন্ট কনটাক্ট) ব্যতীত এবং প্রয়োজনীয় ভাষা ও কারিগরি দক্ষতা অর্জন না করে বিদেশে যাওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আশরাফ হোসেন বলেন, “অহেতুক ভিটেমাটি বিক্রি করে অনিশ্চিত পথে বিদেশ গমন পরিহার করতে হবে। ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারের মাধ্যমে অনলাইনে নিবন্ধন ও ছাড়পত্রের আবেদন করে স্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার সুযোগ এখন হাতের নাগালে। সেমিনারে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ডাঃ খান আহমেদ হেলালী, অবসরপ্রাপ্ত মেজর খান আহমেদ ফয়সাল ও কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম (জাহাঙ্গীর)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ এম.এ. গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনারুল ইসলাম। কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদেশ গমনেচ্ছু বিপুল সংখ্যক যুবক এই সেমিনারে অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।

কয়রায় অপতথ্য ও ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের মূল হোতা ছাত্রলীগ নেতা তারিক লিটু
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলায় ফেসবুক ও হোয়াটসঅ্যাপকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ উঠেছে। ‘কয়রা সাংবাদিক ফোরাম’ নাম ব্যবহার করে চক্রটি বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, চক্রটির নেতৃত্বে রয়েছেন কয়রা সদর ইউনিয়নের গোবরা গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান মিস্ত্রীর ছেলে তারিক হাসান লিটু।
অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও ফটোকার্ড ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে অর্থ আদায় করছে। ইতোমধ্যে একাধিক ভুক্তভোগী তার বিরুদ্ধে কয়রা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এছাড়া অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ব্যক্তি জামায়াত কর্মী হত্যা মামলার একজন আসামি। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ও তার সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক প্রচারণা চালাচ্ছেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে সাংবাদিকতার নাম ভাঙিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারা অনুমোদনহীন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছে। এতে প্রকৃত সাংবাদিকদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলার সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বিভাগীয় কমিশনারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।
কয়রা উপজেলা সুজনের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম বলেন, এধরণের অপসাংবাদিকতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে না হলে সমাজে সাংবাদিকদের মর্যাদা চরমভাবে ক্ষুন্ন হবে। এব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্ৰহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category