• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে ঈদের দিনে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় জখম ১ আটক ১

নিজস্ব প্রতিনিধি:
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, জিয়ানগর (পিরোজপুর) : পিরোজপুরের জিয়ানগরে আল্লামা সাঈদী সেতু এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলায় এক কিশোর গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে আহত কিশোরের মা মাকসুদা বেগম বাদী হয়ে জিয়ানগর থানায় একটি মামলা দায়ের করেন। রোববার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে আটককৃতকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ঈদের দিন বিকেলে জিয়ানগর উপজেলার আল্লামা সাঈদী সেতু এলাকায় দুই কিশোর গ্যাংয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে কারিমুল (১৯) নামে এক কিশোর ছুরি দিয়ে কামরুল ইসলাম (১৯)-এর ঘাড়ে আঘাত করে। আহত কামরুল ইসলাম বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আটককৃত কারিমুল উপজেলার টগড়া গ্রামের আব্দুছ ছালাম হাওলাদারের ছেলে। আহত কামরুল ইসলাম একই উপজেলার পার্শ্ববর্তী উমেদপুর গ্রামের আল আমিন হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, তারা দুজনই কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। এ বিষয়ে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category