• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপন

কাজি আরিফ হাসান :
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে ঈদ উদযাপন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদুল ফিতর। এ উৎসবকে ঘিরে সারা বিশ্বের মুসলিম উম্মাহদের মত এ দেশেও ঈদ উদযাপন অনুষ্ঠিত হয়। জীবনের ঝুঁকি নিয়ে হলেও নাড়ীর টানে নিড়ে ফেরে দেশের মানুষ। শনিবার (২১ মার্চ) দেশে সর্বস্তরের পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহে সকাল ৮ টায় পবিত্র ঈদুল ফিতরে নামাজ অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরে ৪টি জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহে ভোর থেকেই ঈদগাহ ময়দানে কানায় কানায় মানুষ ভরে যায়। দেশের সর্ববৃহত ঈদের জামাত অনুষ্ঠিত কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে এবং গোর’এ শহীদ মিনারে। জাতীয় ঈদগাহে ঈদের নামাজে প্রধানমন্ত্রী তারেক রহমান,মন্ত্রীবর্গ,সংসদ সদস্য সচিব ও সর্বস্তরের মানুষ অংশ নেন। এরপরে প্রধানমন্ত্রী তাঁর বাব-মায়ের কবর জিয়ারত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের সাক্ষাকারে বলেন,বহু বছর পর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় দেশের মাটিতে পরিবার নিয়ে ঈদ উদযাপন করছি। তিনি বলেন,প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করছি। মির্জা ফখরুল বললেন,এই ঈদ একসঙ্গেই আনন্দের ও বেদনার, দুঃখ ও বেদনা এই যে প্রতিবছর ঈদের নামাজের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যেতসম, তা সম্ভব হচ্ছে না আর আনন্দ এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানে সঙ্গে ঈদ উদযাপন করতে পারছি। এদিকে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে যমুনায় ড.মুহাম্মদ ইউনূস ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।ঈদুল ফিতরের নামাজের পর সংবাদমাধ্যমকে বানিজ্যমন্ত্রী জানান,আল্লাহর কাছে জনগণের হক আদায়ের তৌফিক চাই দেশের মানুষ আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করছে। সারাদেশের মানুষ আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category