• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত সুরুজ আলী (১৯) শহরের ইসলামপাড়ার স্বপন আলীর ছেলে। আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী শহরের শ্মশানপাড়ার ইমন হোসেনের ছেলে হৃদয় হোসেন ও বাইসাইকেল চালক পৌর এলাকার হাজরাহাটীর পটলা পীরের ছেলে ইন্তাদুল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের সংঘর্ষ হলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের চালক বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই সে নিহত হয়। স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। আহত হৃদয় ও ইন্তাদুলের অবস্থা আশঙ্কাজনক।
চূয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় ৩ জন হতাহত হয়েছে। এ ব্যাপারটি নিয়ে কেউ থানায় অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category