• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রা উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকাল ৫ টায় প্রেসক্লাবের ছাদে এই ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী পরিচালনায় ইফতার মাহফিল আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইমরান হোসেন, কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,
মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, কয়রা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ আকবার হোসেন, বিশিষ্ট আইনজীবি এ্যাডঃ আনিছুর রহমান, এ্যাডঃ নজরুল ইসলাম, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক মোল্যা আবু বকর ছিদ্দিক, অধ্যাপক আ ব ম আঃ মালেক, কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ বাবুল আক্তার, মাওলানা আশরাফুল ইসলাম, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, , কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ শাহিন আলম, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ রবিউল, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, শিক্ষক দিপক কুমার মিস্ত্রি,কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, আঃ খালেক, শেখ মনিরুজ্জামান মনু, সহ-সভাপতি মাষ্টার আঃ রউফ, শেখ কওছার আলম, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু, ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, সাংবাদিক মজিবার রহমান, আবুল বাশার, মোঃ আজিজুল ইসলাম, মাসুদ রানা, মিজানুর রহমান লিটন, প্রভাষক রবিউল ইসলাম, হাফেজ জাহিদুল ইসলাম, হাফিজুর রহমান, এনজিও প্রতিনিধি মোস্তাক মাহমুদ, কাঁকড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আহাদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, মোঃ নুরুজ্জামান, মোঃ মিজানুর রহমান, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জাকারিয়া হোসাইন।

কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় গ্রামীন সড়ক নির্মানে নিম্ন মানের খোয়া ব্যবহারের অভিযোগ তুলে ধরে নামসর্বস্ব একটি পত্রিকায় যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন এবং মনগড়া। সংশ্লিষ্ট ঠিকাদারকে হয়রানী করতে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ঐ কাজে অল্প সংখ্যক কিছু নিম্ন মানের খোয়া আনা হলেও স্থানীয় জনসাধারনের অভিযোগের ভিত্তিতে তা অপসারন করা হয়েছে। আর তাৎক্ষণিক এই ব্যবস্থা গ্রহন করায় উপজেলা এলজিইডি দপ্তরকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী। জানা গেছে, কয়রা উপজেলার গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে লোকা গ্রামের বেলায়াত হাওলাদারের বাড়ি হতে হামকুড়ার মোড় পর্যন্ত রাস্তাটি নির্মান করা হচ্ছে। ঐ রাস্তা নিয়ে একটি পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে যে, নিম্ন মানের খোয়া ব্যবহার করা হচ্ছে। এ ব্যাপারে কয়রা উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে জানালে তারা ব্যবস্থা গ্রহন করছেনা। এমন অভিযোগ সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। ঐ সংবাদে রাস্তা নির্মানে যে ব্যায়ের অর্থের কথা বলা হয়েছে তা বাস্তবের সাথে কোন মিল নেই। দুটি কাজের প্যাকেজের মাধ্যমে কাজটি করা হচ্ছে। ব্যায়ের অর্থের তথ্যটি সম্পুর্ন ভুল হিসাবে উপস্থাপন করা হয়েছে। স্থানীয় লোকা গ্রামের বায়োজিদ হোসেন বলেন, রাস্তা নির্মানের কাজ চলছে। ঐ রাস্তায় ব্যবহারের জন্য ১ লক্ষ ৫০ হাজার পিকেইটের খোয়া ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ৪/৫ হাজার পিকে ইটের খোয়া একটু খারাপ হওয়ায় তা উঠিয়ে ফেরত দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, স্থানীয়রা ইটের খোয়া একটু খারাপ নিয়ে আসায় তা নিয়ে এলজিইডি দপ্তরকে জানালে তাৎক্ষণিক তা অপসারন করা হয়েছে। পত্রিকায় যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। এ ব্যাপারে জানতে চাইলে কয়রা উপজেলা এলজিইডির উপ সহকারি প্রকৌশলী মোঃ আফজাল হোসেন বলেন, ঐ রাস্তার খোয়া নিয়ে এলাকাবাসী প্রশ্ন তুললে তাৎক্ষণিক সেই খোয়া ও ইট অপসারন করে তা ফিরিয়ে দেওয়া হয়েছে। সঠিক নিয়মে রাস্তার কাজ চলমান রয়েছে। এ ছাড়া এলজিইডির দপ্তর থেকে প্রতিনিয়ত পরিদর্শন করে কাজ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category