• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি, আটক ১

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ঢাকার প্রাণকেন্দ্র ও বাঙালির জাতীয় চেতনার প্রতীক কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় প্রকাশ্যে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে শহিদ মিনারে সহিংস ঘটনা ঘটে। এতে রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত শহিদ মিনার এলাকায় এসে প্রকাশ্যে চার রাউন্ড গুলি ছোড়ে। গুলির সময় সেখানে থাকা রাকিবুল ইসলাম মারাত্মকভাবে আহত হন। তার মাথায় গুলি লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহত রাকিবুল ইসলাম বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ভিডিও কনটেন্ট তৈরি করতেন। তার বাড়ি পুরান ঢাকার নিমতলি এলাকায়। তার বাবার নাম তরিকুল ইসলাম খোকন।
রাকিবুলকে হাসপাতালে নিয়ে যাওয়া জিএম ইশান জানান, রাতে তারা কয়েকজন বন্ধু মিলে শহিদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে এগিয়ে গিয়ে দেখেন রাকিবুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখনই দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে রাকিবুলের বন্ধু রনি জানান, ঘটনার সময় রাকিবুলসহ তাদের কয়েকজন বন্ধু শহিদ মিনারের পাশের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। তখন এক যুবক রাকিবুলকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরই তারা গুলির শব্দ শুনে শহিদ মিনারের উপরে গিয়ে দেখেন রাকিবুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

ঘটনার সময় সেখানে উপস্থিত সাধারণ মানুষ দ্রুত দৌড়ে গিয়ে এক যুবককে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। আটক ব্যক্তিকে বর্তমানে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শহিদ মিনার এলাকায় রাকিবুল নামের এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা একজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছে। আহত রাকিবুল বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন এবং তার মাথায় একটি গুলি বিদ্ধ রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category