• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তথ্যপ্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন চাঁদপুরের মহিউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র সহকারী একান্ত সচিব (এপিএস) হয়েছে চাঁদপুরের মহিউদ্দিন আহমেদ (সৈকত)। গত রোববার (১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মু: তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র অভিপ্রায় অনুযায়ী তাঁর সহকারী একান্ত সচিব পদে মহিউদ্দিন আহমেদ’কে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়াও উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মহিউদ্দিন আহমেদ’কে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। এ পদে মহিউদ্দিন আহমেদ ৯ম গ্রেডের বেতন স্কেলে নিয়োগ দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক মহিউদ্দিন আহমেদ (সৈকত)-এর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নবকলস পাটোয়ারী বাড়িতে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত আছেন। এছাড়াও বাংলায় কৃষি বিষয়ক ই-কমার্স সাইট অ্যাগ্রোবাংলা ডট কমের প্রতিষ্ঠাতা তিনি। এছাড়াও জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিআইইউএএ)-এর যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category