• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে আ,লীগ নেতা ‘আজিজ মিনিষ্টার’ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আওয়ামী লীগ নেতা আ. আজিজ হাওলাদার (৬২), স্থানীয়ভাবে ‘আজিজ মিনিষ্টার’ নামে পরিচিতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এলাকায় দলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। এছাড়া তিনি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন।
পুলিশসূত্রে জানা যায়, ইন্দুরকানী থানার এফআইআর নং-২, তারিখ ৫ ডিসেম্বর ২০২৪ এবং জি আর নং-৮৮ মামলার এজাহারভুক্ত আসামি তিনি। উলেখ্য আ: আজিজ দির্ঘ দিন পালাতক ছিলন অবশেষে গ্রেপতার হল।
এছাড়াও ইন্দুরকানী থানার এফআইআর নং-৫, তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ এবং জি আর নং-৯ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।
ইন্দুরকানী থানার এসআই মো. সাইদুর রহমান জানান, আজিজ হাওলাদারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানায়, মামলাগুলোর তদন্ত কার্যক্রম এখনও চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category