সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবনে হরিণ শিকারীদের ফাঁদে আটকা পড়া একটি হরিণ উদ্ধার করে তা আবার সেই বনেই অবমুক্ত করেছে বন বিভাগের সদস্যরা। ঘটনাটি ঘটেছে খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল অধিনস্থ কেয়াবুনি খাল এলাকায়। জানা গেছে সোমবার (২ মার্চ) সকাল ১০ টার দিকে হায়াতখালী বন টহল ফাঁড়ির স্টাফরা ঐ বনের এলাকায় ফুট পেট্রোলিং এর মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় গহীন বনে হরিণ শিকারীদের ফাঁদে আটকা পড়া অবস্থায় ১ টি হরিণ দেখতে পায়। তাৎক্ষণিক হরিণটি ফাঁদ হতে জীবত উদ্ধার করে তা আবার ঐ বনেই অবমুক্ত করা হয়েছে। হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ জানান, উদ্ধারকৃত হরিণটি গর্ভবতি ছিল। হরিণ উদ্ধার করতে পেরে খুবই ভাল লেগেছে। তিনি আরও জানান এই অভিযানে ২৭ টি হরিণ ধরার ছিটকি ফাঁদ জব্দ কনে ধ্বংস করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হয়েছে।
কয়রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইন ম্যান এনামুল নিহত
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক নামের ১ পল্লী বিদ্যুতের লাইনম্যান নিহত হয়েছেন। তিনি কয়রা উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে সোমবার (২ মার্চ) সকাল ১০ টার দিকে কয়রা সদরের দালাল মোড় সংলগ্ন রবিউলের বাড়িতে বিদ্যুতের পূর্ণ সংযোগ স্থাপনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঐ ঘটনায় তিনি মারা যান। নিহত এনামুল হক পাইকগাছা উপজেলার কপিলমুনী এলাকার আরশাদ আলী গাজীর পুত্র। এনামুলের স্ত্রী সহ ১ পুত্র সন্তান রয়েছেন। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আশিকুর রহমান জানান, হাসপাতালে আসার পুর্বেই তার মৃত্যু হয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এনামুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফ উল হকের সুস্থতা কামনায় কযরা উপজেলা প্রেসক্লাবের বিবৃতি
কয়রা (খুলনা) প্রতিনিধি : দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আশরাফ উল হক অসুস্থতা অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতায় দোয়া কামনা করে বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের
সভাপতি মোঃ শরিফুল আলম, সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সহ-সভাপতি মাষ্টার আব্দুর রউফ, শেখ কওছার আলম, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী, কোষাধাক্ষ মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু, ত্রান ও পুর্নবাসন সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু, নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, গিরেন্দ্রনাথ মন্ডল, সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, মাষ্টার আব্দুল খালেক, শহিদুল্যাহ শাহিন, এস এম নুরুল আমিন নাহিন, গাজী আঃ ছালাম, আবুল বাসার, মজিবার রহমান, মোঃ আজিজুল ইসলাম, রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, ডিএম জাহিদুল ইসলাম, আবু ওবায়দা, মল্লিক আঃ রউফ, ফারুক আজম, আরিফুর রহমান, হাফিজুর রহমান প্রমুুখ।
সাংবাদিক রবিউলের মাতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা প্রেসক্লাবের সদস্য প্রভাষক রবিউল ইসলামের মাতার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের
সভাপতি মোঃ শরিফুল আলম, সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সহ-সভাপতি মাষ্টার আব্দুর রউফ, শেখ কওছার আলম,
যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী, কোষাধাক্ষ মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু, ত্রান ও পুর্নবাসন সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু, নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, গিরেন্দ্রনাথ মন্ডল, সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, মাষ্টার আব্দুল খালেক, শহিদুল্যাহ শাহিন, এস এম নুরুল আমিন নাহিন, গাজী আঃ ছালাম, আবুল বাসার, মজিবার রহমান, মোঃ আজিজুল ইসলাম, মিজানুর রহমান লিটন, ডিএম জাহিদুল ইসলাম, আবু ওবায়দা, মল্লিক আঃ রউফ, ফারুক আজম, আরিফুর রহমান, হাফিজুল ইসলাম প্রমুুখ।