সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহ সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন সাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয় বলে চিঠিতে জানানো হয়।
শুক্রবার দুপুরে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় আহম্মদ আলীসহ ৫ আসামী গ্রেপ্তারের তথ্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। পরে রাতে প্রধান আসামী নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে ও হযরত আলী নামে আরও এক আসামীকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেপ্তার করার তথ্য দেন নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল ফারুক।
এ নিয়ে কিশোরী হত্যা মামলার মোট ৯ আসামীর মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।