• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় ১২শ মিটার হরিণ ধরার ফাঁদ জব্দ

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে ১২ শ মিটার হরিণ ধরার ফাঁদ জব্দ করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ২ বোতল কীটনাশক, দা, কুড়াল, ছুরি সহ হরিণ ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে সুতিবাজারের পাশ্ববর্তী শাকবাড়িয়া নদীর চরে ককসেটে রাখা অবস্থায় এই হরিণ ধরার ফাঁদ সহ অন্যান্য জিনিষপত্র জব্দ করা হয়েছে। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, একটি সংঘবদ্ধ হরিণ শিকারীরা সুন্দরবনে প্রবেশ করে হরিণ ধরার জন্য এ সকল ফাঁদ সহ জিনিসপত্র নেওয়ার প্রস্তুুতিকালে তা জব্দ করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে ককসেটটি ফেলে রেখে হরিণ শিকারীরা পালিয়ে যায়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হবে। তবে এর সাথে জড়িত ব্যক্তিদের খুজে বের করে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

সুন্দরবনের বন্য শুকুর লোকালয়ে, উদ্ধারের পর বনে অবমুক্ত
কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন হতে একটি বন্য শুকুর লোকালয়ে আসার পর তা উদ্ধার করে আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সোমবার বিকাল ৫ টার দিকে কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের পবনা ক্লোজার এলাকা থেকে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষিরা ও ভিটিআরটি সদস্যরা ঐ বন্য শুকুরটি উদ্ধার করতে সক্ষম হয়। কাশিয়াবাদ স্টেশনের আওতাধীন ভিটিআরটি সদস্য মোঃ ইয়াছিন আলী বলেন, সুন্দরবন থেকে একটি বন্য শুকুর পবনা ক্লোজার সংলগ্ন অঞ্জনা মন্ডলের বাড়ির পার্শ্বে একটি শুকুর দেখতে পায় স্থানীয়রা। পরে তারা কাশিয়াবাদ স্টেশনের বনরক্ষীদের খবর দেয়। তাৎক্ষণিক বন বিভাগের সদস্যরা ও ভিটিআরটি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বন্য শুকুরটি উদ্ধার করে। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, উদ্ধারকৃত বন্য শুকুরটি বুষ্টুমখালি খাল এলাকার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার, ৮ জেলে আটক
কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীলকোমল বিশেষ টহল ফাঁড়ির অধিনস্থ বঙ্গবন্ধুর চর নিষিদ্ধ ( অভয়ারণ্যে) এলাকায় মাছ শিকারের অভিযোগে ৮ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ১ টি ইঞ্জিন চালিত ট্রলার সহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে নীলকোমল বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন শাহাদাত গাজী (২৬) সোহরাব হাওলাদার (৪১) জাহিদুল ইসলাম (১৯) লিটন খাঁ (২০) আবুল বাশার তালুকদার (৩৫)শাহজাদা গাজী (২৪) আসলাম হাওলাদার (২৩) মোঃ কামাল খাঁ (২৪)
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category