• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জেনারেল আতাউল গনি ওসমানীকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না: শেখ রফিকুল ইসলাম বাবলু

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী’র অবদান ইতিহাসের চিরন্তন অংশ উল্লেখ করে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, “জেনারেল আতাউল গনি ওসমানীকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।”
তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক হিসেবে ওসমানী অসীম সাহস, কৌশলগত দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে মুক্তিবাহিনীকে সুসংগঠিত করেন। তাঁর নেতৃত্বেই সেক্টরভিত্তিক যুদ্ধ পরিচালনার মাধ্যমে দেশব্যাপী প্রতিরোধ গড়ে ওঠে এবং বিজয় অর্জন সম্ভব হয়।”
সভাপতির বক্তব্যে ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড.আবু ইউসুফ সেলিম বলেন, “মুক্তিযুদ্ধের সময় অনেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়ে নিজের জীবন রক্ষা করেছেন। কিন্তু জেনারেল ওসমানী সেনাপতি হিসেবে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে রেখেও যুদ্ধ পরিচালনার প্রধান দায়িত্ব পালন করেছেন। তাঁর ত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে হবে।”
১৬ ফেব্রুয়ারি সোমবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব ফারুক হোসেন মজুমদার, বিশিষ্ট রাজনীতিবিদ সাইফুল ইসলাম স্বপন, মো: আলমগীরসহ প্রমুখ। বক্তারা বলেন, ওসমানীর আদর্শ, দেশপ্রেম ও সাংগঠনিক দক্ষতা জাতির জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে মহান এই বীর সেনানায়কের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category