• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সংসদ নির্বাচনে বিএনপির জয়লাভে তারেক রহমানকে সার্ক জার্নালিস্ট ফোরামের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষঠতা অর্জন করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে সার্ক জার্নালিস্ট ফোরামের (এসজেএফ) বাংলাদেশ চ্যাপ্টার।
এক অভিনন্দন বার্তায় এসজেএফ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নাসির আল মামুন এবং সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান (শিহাব) বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সাফল্যের জন্য বিএনপির নেতা, কর্মী ও সমর্থকদেরকেও অভিনন্দন জানান।
তারা বলেন, “এই বিজয় জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্রের লড়াইয়ে তারেক রহমানের আপসহীন নেতৃত্বের প্রতিফলন। দেশের মানুষ ব্যালটের মাধ্যমে তার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে।”
তারা আশা প্রকাশ করেন যে, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতা জোরদার করা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনের লক্ষ্যে কাজ করবে।
এসজেএফ নেতারা আরও আশা প্রকাশ করেন যে, দেশের নতুন নেতৃত্ব আঞ্চলিক সহযোগিতা, বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) কাঠামোর আওতায় সহযোগিতা জোরদার করার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি বজায় রাখবেন এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধির জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বৃদ্ধি করবেন।
তারা নতুন সরকারের সাফল্য এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অভিনন্দন বার্তায় গণতান্ত্রিক মূল্যবোধ এবং টেকসই উন্নয়নের সমর্থনে দায়িত্বশীল সাংবাদিকতা, আঞ্চলিক সহযোগিতা এবং গঠনমূলক সংলাপের প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এসজেএফ বাংলাদেশ চ্যাপ্টার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category