• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের ৩৯৩টি ঝুঁকিপূর্ণ

মোঃ আল আমিন :
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনের ৬৬৩ কেন্দ্রের মধ্যে ৩৯৩টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন। এরমধ্যে নরসিংদী ১ (সদর) আসনে ১৪২ কেন্দ্রের মধ্যে ৯৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নরসিংদী-২ (পলাশ ও সদরের ৩ ইউনিয়ন) আসনের ৯১ কেন্দ্রের মধ্যে ৩৭টি, নরসিংদী-৩ (শিবপুর) আসনের ১০১ কেন্দ্রের মধ্যে ৮২টি, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের ১৬২ কেন্দ্রের মধ্যে ১১০টি ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের ১৬৭ কেন্দ্রের মধ্যে ৬৬টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, অতীতের নির্বাচনী ঘটনা বিচার-বিশ্লেষনসহ ভোট কেন্দ্রের অবকাঠামোগত পরিবেশ, সংঘাত প্রবণ এলাকা, স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, যাতায়াত ব্যবস্থা ও সার্বিক পরিবেশ বিবেচনায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। সব ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ এবং আনসার সদস্যের সংখ্যা সাধারণ কেন্দ্রের তুলনায় বেশি থাকবে।
তিনি আরও জানান, অধিক ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে এমন ২৫০টি কেন্দ্রে স্ট্রাইকিং টিম, সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন থাকবে। বডি ক্যামেরাসহ দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
নরসিংদীর ৫টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসেবে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২৩৭ জন। এরমধ্যে নারী ভোটার ৯ লাখ ৭০ হাজার ৯৮৭ জন, পুরুষ ভোটার ১০ লাখ ৩০৪ জন ও হিজড়া ভোটার ৩৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category