• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের হিরণ ইউনিয়নে গণঅধিকারের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার হিরণ ইউনিয়নে এক নির্বাচনী জনসভা করেছে গণ অধিকার পরিষদ মনোনীত গোপালগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী। বুধবার সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে জনসভাটি অনুষ্ঠিত হয়। এলাকার প্রবীণ ব্যক্তিত্ব শাজাহান দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গণঅধিকারের প্রার্থী আবুল বসার দাড়িয়া এলাকার উন্ন ২৮য়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করে ট্রাক প্রতিকে ভোট চান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. আলী তোহা এবং জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল দাড়িয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা অপু মুন্সী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সাইদুর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক সর্বেশ্বর মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ। নির্বাচনী এই জনসভায় হিরণ ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category