• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিসমিল্লাহ ড্রাইভিং ট্রেনিং সেন্টারের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিসমিল্লাহ ড্রাইভিং ট্রেনিং সেন্টারের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার বিকেলে বিসমিল্লাহ ড্রাইভিং ট্রেনিং সেন্টারের অফিস প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক গাজী আবুল কালাম, ২নং পত্তাশী ইউনিয়ন শ্রমিকদল নেতা ও ব্যবসায়ী আমান উল্লাহ শিকদার, সমাজসেবক মোতালেব হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিসমিল্লাহ ড্রাইভিং ট্রেনিং সেন্টারের প্রোপাইটর আলাউদ্দিন হাওলাদার।
ট্রেনিং সেন্টার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এক সময় আমি নিজেই ড্রাইভিং শিখতে গিয়ে প্রতারিত হয়েছিলাম। তখনই মনে প্রতিজ্ঞা করি—আমি যদি ড্রাইভিং শিখতে পারি, তাহলে সমাজের বেকার যুবকদের সঠিকভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দেব। সেই লক্ষ্য নিয়েই গত চার বছর ধরে যুবসমাজকে দক্ষ করে তুলতে এবং স্বাবলম্বী করার কাজে নিয়োজিত রয়েছি।” তিনি আরও বলেন, ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান থেকে সৎ ও দক্ষ চালক তৈরি করে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যয় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category