• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীর পাঁচদোনায় চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় ক্র্যাবের সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ১০

মোঃ আল আমিন :
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : নরসিংদীর পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনের মহাসড়কে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) এর ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আনোয়ার হোসেন। হামলায় আহত সাংবাদিকরা হলেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি ক্র্যাব এর সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম ফয়েজ, সাংবাদিক শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, সাখাওয়াত কাউছার, মনির হোসেন এবং ক্র্যাবের স্টাফসহ বাস চালক ও হেলপার।
সাংবাদিক এসএম ফয়েজ জানান, নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) এর ফ্যামেলি ডে শেষে সোমবার সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সাংবাদিকরা। পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে সাংবাদিকদের বাস পার্কিং করায় টাকা দাবি করে। সাংবাদিকেরা এর প্রতিবাদ করলে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। আহতদের মাধবদীর বেসরকারি হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ড্রিম হলিডে পার্কের সামনে অনেকে নিজস্ব জায়গায় গাড়ি পার্ক করার ব্যবসা করলেও অনেকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের জায়গা দখল করে পার্কিং ব্যবসা করে আসছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়েছে। আহত সাংবাদিকদের চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category