• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না : শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, টাঙ্গাইল : শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, শিক্ষা হচ্ছে আলোকচ্ছটা। শিক্ষার আলো সূর্যের মতো উজ্জ্বল। শিক্ষিত ব্যক্তি নিজেকে আলোকিত করার পাশাপাশি চারপাশকে আলোকিত করে। শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দেশবরেণ্য বীরমুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব এবং সাবেক প্রধান শিক্ষক মো. আফরোজ হোসেন সিদ্দিকীকে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, দেশের গুণী দুজন ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রতিটি সম্মাননা ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকে এবং অনেকের জন্য অনুকরণীয় হয়ে থাকে। গুণীজনরা সম্মান পেলে তরুণরা অনুপ্রাণিত হয়।
সম্মননা প্রদান অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেমের সঞ্চালনায় অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মুঞ্জুরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আমির হোসেন স্থানীয় সমাজসেবক ও সাবেক ব্যাংকার আবুল কাশেম চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category