সবুজবাংলা২৪ডটকম, খাগড়াছড়ি : আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে দশদলীয় জোটে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী এড:এয়াকুব আলীর নির্বাচনী প্রচারে খাগড়াছড়িতে জেলা জামাতের আয়োজনে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩’টায়, খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গন থেকে প্রায় ৯ থেকে ১২ হাজার লোক নিয়ে বিশাল শো’ডাউন ও মিছিলের আয়োজন করেছে, জেলা জামাত ও তাদের (অঙ্গ ও সহযোগি) দল সহ দশ দলীয় জোটের অন্তরভূক্ত দলগুলো। জেলাবাসী দাঁড়িপাল্লার চমক দেখে হতভাগ এতো কিভাবে হলো, এমন মিছিল দেখে পক্ষে ও বিপক্ষে আলোচনার ঝড় শুরু।
খাগড়াছড়ি দশ দলীয় জোটের প্রধান জেলা জামাতের আয়োজনে ও ২৯৮ নং আসনের দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী এড: এয়াকুব আলীর নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার, মহাজনপাড়া, নারিকেল বাগান, শহরের মধ্যস্থল শাপলা চক্তর হয়ে ভাঙ্গাব্রীজ কোর্ডবিল্ডিং হাসপাতাল ও মধুপুর বাজার হয়ে পানখাইয়াপাড়া হয়ে আবার শহরের মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে মার্মা ও ত্রিপুরা জেলার দশ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দ, তাদের কর্ম-পরিকল্পনা ও এস্তেহার বাস্তবায়ন করার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এড: এয়াকুব আলীকে বিজয়ী করার জন্য আহব্বান জানিয়ে এবং সবাইকে শান্তির প্রতীক দাৃড়পাল্লার ছায়াতলে এগিয়ে আসার জন্য দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে সমাবেশ সমাপ্ত করেন।