• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ১০ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থীদের সমর্থনে ভোটারদের শুভেচ্ছা জানিয়ে গণ-মিছিল

মোস্তাফিজুর রহমান :
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : বৃহস্পতিবার ২২ জানুয়ারী বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশ গ্রহণে কুড়িগ্রাম-২ আসনে ১০ দলীয় ঐক্যজোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আতিক মুজাহিদ’র সমর্থনে নির্বাচনী গণ-মিছিল বিকেল ৩টায় কুড়িগ্রাম জুলাই স্মৃতি স্তম্ভ মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলাচত্বর হয়ে পুরাতন শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ঘুরে জনগণকে স্বাগত ও শুভেচ্ছা জানান ডক্টর আতিক মুজাহিদ। এ সময় তার সাথে ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ শাহজালাল সবুজ এবং সদর উপজেলা আমীর মোঃ শামসুল হুদা মিঠু, সদর উপজেলা সেক্রেটারী মাওলানা আবদুল হাইসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ। অনুরূপ গণ-মিছিল কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার’র সমর্থনে ১০ দলীয় জোটের নেতাকর্মীদের অংশ গ্রহণে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন’র নেতৃত্বে ভুরুঙ্গামারী উপজেলা শহরে অনুষ্ঠিত হয়েছে। একইভাবে কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জামায়াত মনোনীত যোগ্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী’র নেতৃত্বে ওই আসনের স্মরণকালের বিপুলসংখ্যক জনগোষ্ঠীর অংশ গ্রহণে ১০ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে নিয়ে শেষ বিকেলে গণ-মিছিল করেছে এবং ছোট একটি দাঁড়িপাল্লা হাতে নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ব্যারিস্টার সালেহী। কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে জেলার রৌমারীতে দশ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে নিয়ে শেষ বিকেলে ওই আসনের প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও গণমানুষের পছন্দের বলিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তফাকের নেতৃত্বে গণ-মিছিল করা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category