• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা মহানগরী দক্ষিণে ৫ প্রার্থী পেলেন দাঁড়িপাল্লা প্রতীক

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ এলাকার ৭টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৫ জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের ধার্য দিনে ঢাকা বিভাগীয় কমিশনার ও রির্টানিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সকল প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভা শেষে তিনি প্রতীক বরাদ্দ করেন।
রিটার্নিং অফিসার কর্তৃক প্রতীক বরাদ্দে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ঢাকা-৪ আসনে ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. মুহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনে বিশিষ্ট ব্যবসায়ী নেতা হাজী হাফেজ এনায়েত উল্লাহ এবং ঢাকা-১০ আসনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার। অপর দুটি আসনে ১০ দলীয় জোট ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ সমর্থিত ২ প্রার্থী শাপলা কলি প্রতীক পেয়েছেন। তাঁরা হচ্ছেন ঢাকা-৮ আসনে এনসিপি নেতা নাসিরউদ্দীন পাটোয়ারী ও ঢাকা-৯ আসনে জাবেদ মিয়া রাসিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category