সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় বলেন, শহীদ জিয়া প্রথমে রাজনীতিবিদ ছিলেন না। তিনি ছিলেন একজন মেজর, একজন যোদ্ধা, একজন দেশ প্রেমিক। তিনি সময়ের প্রয়োজনে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ ঘোষণা করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। তার এই চিন্তা চেতনা শুধুই ছিল বাংলাদেশী জনগণের জন্য। তাই শহীদ জিয়ার সেই আদর্শ ধারণ করেই আমরা আজ এই শীতার্ত মানুষদের কাছে এসেছি।
জাতীয়তাবাদী সাইবার দলের দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি মোহাম্মদ কবিরের সভাপতিত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বেয়ারা বাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা শহীদ জিয়ার আদর্শের প্রার্থীদেরকে ভোট দিয়ে স্ব স্ব এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ করে দিবেন। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস , মোঃ আলী, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সদস্য সীমান্ত দাস, আঃ সালাম, মোঃ নাজিম,সাবেক ঢাকা জেলা ছাত্রদল নেতা সুহৃদ দাস, কামরুল, সজল প্রমুখ।