• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভান্ডারিয়ায় আ’লীগ ও জে.পি নেতাদের বিএনপিতে যোগদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন!

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ভান্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জে.পি) কয়েকজন নেতা-কর্মীর বিএনপিতে যোগদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ভান্ডারিয়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক (বহিষ্কৃত) আবুল কালাম মল্লিক লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে যারা হামলা, মামলা ও নির্যাতনের মাধ্যমে ভান্ডারিয়া উপজেলা বিএনপির নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে, যাদের অত্যাচারে অসংখ্য নেতা-কর্মী বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এবং যাদের কারণে জেলখানা ও আদালত ছিল বিএনপি নেতা-কর্মীদের নিত্যদিনের ঠিকানা-আজ সেই লোকদের বিএনপিতে অনুপ্রবেশ করানো হয়েছে।
তিনি আরও বলেন, ২০১৮ সালের ৮ মে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয় এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কেঙ্গারু কোর্টের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হলে এই দোসররাই ভান্ডারিয়ার রাজপথে উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছিল। সেই স্মৃতি আজও ভান্ডারিয়া উপজেলা বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের হৃদয়ে ক্ষতচিহ্ন হয়ে রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, যাদের বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের নামে অসংখ্য গায়েবি ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলাগুলোর সাক্ষীরাই আজ যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিল। এর ফলে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের উদ্দেশ্যে পারিবারিক বিষয়কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অজুহাতে ব্যবহার করে তাকে বহিষ্কার করিয়েছে। অথচ তার বিরুদ্ধে আনা অভিযোগ পারিবারিকভাবে ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। দলীয় নির্দেশনা অনুযায়ী বহিষ্কৃতদের বিষয়ে তদন্ত সাপেক্ষে লিখিত আবেদনের মাধ্যমে প্রত্যাহারের সুযোগ থাকলেও ভান্ডারিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন থেকে বহিষ্কৃত প্রায় নয়জন নেতাকর্মীর মধ্যে শুধুমাত্র উপজেলা যুবদলের সদস্য সচিবের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, সঠিক তদন্ত ছাড়াই ত্যাগী ও তৃণমূল নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জে.পির দোসরদের দলে অনুপ্রবেশ ঘটানো হয়েছে, যা বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের ভবিষ্যৎ রাজনীতিকে হুমকির মুখে ফেলছে।
সংবাদ সম্মেলন থেকে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তিনি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকল বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category