• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন, বাতিল ১৬

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রথম দিনের শুনানিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সেই সঙ্গে ১৬ জনের প্রার্থিতা বাতিল এবং তিনজনের বিষয়টি অপেক্ষমাণ রাখা হয়। প্রয়োজনীয় কাগজপত্র জমাদান শেষে এগুলো নিয়ে পুনরায় শুনানি করবে ইসি।
কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন। প্রথম দিনে মোট ৭০ জনকে শুনানির জন্য ডাকা হয়। এর মধ্যে ৫১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, তিনজনের অপেক্ষমাণ এবং বাকিগুলোর আবেদন নামঞ্জুর করা হয়।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা গত ৪ জানুয়ারি পর্যন্ত ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়। শনিবার সকাল ১০টা থেকে কমিশনে আপিল শুনানি শুরু হয় এবং তা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। আজ ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিল ও মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category