• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সকলকে কাজ করতে হবে : আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেবল সৎ ও যোগ্য নেতৃত্বই পারে দেশকে একটি কল্যাণমূলক পথে পরিচালিত করতে। দেশ পরিচালনায় সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বে উপহার দিতে জামায়াতে ইসলামীর সর্বস্তরের কর্মীদের অবশ্যই এগিয়ে আসতে হবে। শুক্রবার ( ৯ জানুয়ারি ) সকাল ৯ টায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে “দায়িত্বশীল সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ ছাড়াও তিনি দিনব্যাপী কয়রা সদর ইউনিয়নে মহিলা সমাবেশ, মহারাজপুর ইউনিয়নের লোকা গ্রামে মহিলা সমাবেশ, ১নং ওয়ার্ডে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন। কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ সায়ফুল্লাহর সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর মাষ্টার সাইফুল্লাহ হায়দার, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাষ্টার নূর কামাল হোসেন, বাগালী ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল হামিদ, আমাদী ইউনিয়ন আমীর মাওলানা শাজ্জাদুল ইসলাম, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর আবু সাইদ, যুব বিভাগের সেক্রেটারি মোনায়েম বিল্লাহ, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম প্রমুখ।

কয়রায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি ) বিকাল ৪ টায় কয়রা সদরের মসজিদ আবু বকরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন
কয়রা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, সদস্য সচিব মোতাসিম বিল্যাহ, যুবদল নেতা এহসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আসাদুল ইসলাম, আহাদুর রহমান লিটন, আনারুল ডাবলু, হাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, মাসুদ সরদার প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদ আবু বকরের পেশ ইমাম হাফেজ মাহাদি হাসান ও হাফেজ রবিউল ইসলাম।

সাংবাদিক এইচ এম আলাউদ্দিনের সুস্থতা কামনায় কয়রা উপজেলা প্রেসক্লাবের বিবৃতি
সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : দৈনিক কালের কন্ঠের খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক পুর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার সাংবাদিক এইচ এম আলাউদ্দিন অসুস্থতা অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার
সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন কয়রা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী , সহ-সভাপতি মাষ্টার আঃ রউফ, শেখ কওছার আলম, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু, ত্রান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কবির টুলু, নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, গ্রীরেন্দ্রনাথ মন্ডল, সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, আঃ খালেক, গাজী আঃ ছালাম, এস এম নুরুল আমিন নাহিন, শহিদুল্যাহ শাহিন, আবুল বাশার, আজিজুল ইসলাম, মজিবার রহমান, মাসুদ রানা, আবু ওবাইদা, হাফেজ জাহিদুর রহমান, ফারুক আজম, মল্লিক আঃ রউফ, মিজানুর রহমান লিটন, প্রভাষক রবিউল ইসলাম, হাফিজুল ইসলাম, শেখ আরিফুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category