সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সেলিম সানা (৩৫) নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার নিকট হতে ৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে উপজেলার বায়লাহারানিয়া গ্রামের রফিকুল ইসলাম সানার পুত্র। জানা গেছে বুধবার (৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে অভিযান চালিয়ে চাঁদআলী ব্রিজ সংলগ্ন এলাকা হতে তাকে আটক করা হয়। তবে এলাকাবাসি জানায়, সেলিম সানা দির্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এ ব্যাপারে কয়রা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক সেলিম সানাকে ৮ জানুয়ারি সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।
কয়রা উপজেলা প্রেসক্লাবের ২ সাংবাদিকের মাতার সুস্থতা কামনা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক নিরপেক্ষ পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান লিটনের মাতা মমতাজ বেগম গুরুত্বর অসুস্থতা অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে দৈনিক একুশে নিউজের পত্রিকার কয়রা প্রতিনিধি প্রভাষক রবিউল ইসলামের মাতা লাইলী বেগম ব্রেনস্টোকজনিত কারনে খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন কয়রা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী , সহ-সভাপতি মাষ্টার আঃ রউফ, শেখ কওছার আলম, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু, ত্রান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কবির টুলু, নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, গ্রীরেন্দ্রনাথ মন্ডল, সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, আঃ খালেক, গাজী আঃ ছালাম, এস এম নুরুল আমিন নাহিন, শহিদুল্যাহ শাহিন, আবুল বাশার, আজিজুল ইসলাম, মজিবার রহমান, মাসুদ রানা, আবু ওবাইদা, হাফেজ জাহিদুর রহমান, ফারুক আজম, মল্লিক আঃ রউফ, হাফিজুল ইসলাম, শেখ আরিফুর রহমান প্রমুখ।
কয়রায় ১০ ফুট লম্বা অজগার সাপ উদ্ধার অতপর সুন্দরবনে অবমুক্ত
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকা হতে ১০ ফুট লম্বা একটি অজগার সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার করা সাপটি অতপর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ) দুপুর সাড়ে ১২ টার দিকে মঠবাড়ি গ্রামে অবস্থিত প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে সাপটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বন রক্ষীদের খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করা হয়। এ সময় বন বিভাগের স্টাফ, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা উপস্থিত ছিলেন। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, উদ্ধারকৃত অজগার সাপটি বনরক্ষী ও ভিটিআরটি সদস্যসহ গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সুন্দরবনে বুষ্টুমখালী খালের সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।