• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে ফ্যাক্ট চেকিং ও নির্বাচন আচরণবিধি বিষয়ে সংবাদ কর্মিদের সাথে ইউএনওর সভা

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানীতে সাংবাদিকদের নিয়ে ফ্যাক্ট চেকিং, পোস্টাল ভোট ও নির্বাচন আচরণবিধি বিষয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দীন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আবুল কালাম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি আহসানুল হক ছগির, সাংবাদিক হাফিজুর রহমান, নাছরুল্লাহ আল কাফি, কামরুল ইসলাম,এইচ এম বাশার, মো, রাসেল হাওলাদার, আরিফুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদি বৃন্দ।
সভায় সাংবাদিকদের ভোটকেন্দ্র পরিদর্শনকালে করণীয়, দায়িত্ব ও দায়িত্বশীল আচরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রার্থীদের অবশ্যই নির্বাচন আচরণবিধি মেনে চলতে হবে এবং ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা, অনিয়ম বা সংঘর্ষের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে।
সভা শেষে উপস্থিত সাংবাদিকরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন সঠিক তথ্য তুল ধরার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category