• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভারতের বাইরে সরানো হতে পারে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ

স্পোর্টস ডেস্ক :
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধ বিবেচনায় নিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি, তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়ে আপত্তিহীন— এমনটাই জানা গেছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এ খবর জানিয়েছে।
বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আগামী দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সূচি অনুযায়ী বাংলাদেশের চারটি লিগ ম্যাচই ভারতের ভেন্যুতে হওয়ার কথা— এর মধ্যে তিনটি কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
এর আগে রোববার ঢাকায় জরুরি সভা করে বিসিবি সিদ্ধান্ত নেয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে সফর করবে না। বিসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতি, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে বোর্ড অব ডিরেক্টরস সিদ্ধান্ত নিয়েছে যে, এ অবস্থায় বাংলাদেশ জাতীয় দল ভারতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ নিতে দেশটিতে সফর করবে না।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এ সিদ্ধান্তের আলোকে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে, যাতে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হয়। এ বিষয়ে জরুরি সিদ্ধান্ত প্রত্যাশা করছে বোর্ড।’
বিসিবির এই অবস্থানের পেছনে সাম্প্রতিক একটি ঘটনাকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি ‘সাম্প্রতিক পরিস্থিতির’- কথা উল্লেখ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয়। যদিও বিসিসিআই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি, তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার অভিযোগ ঘিরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূচি অনুযায়ী, বাংলাদেশ দল ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে কলকাতায়। এছাড়া ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবারের বিশ্বকাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category