• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির পদ হতে মোঃ নোয়াব আলী মোল্যা পদত্যাগ করেছেন। তিনি ঐ ইউনিয়নের জোড়শিং গ্রামের মৃত এরফান আলী মোল্যার পুত্র। শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগ করেন। সংবাদ সম্মেলনে নোয়াব আলী মোল্যা বলেন, সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি, পারিবিরক সমস্যা ও শারীরিক অসুস্থ্যতার কারণে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করতে পারছি না। যে কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করছি। তিনি আরও বলেন, বিগত দিনে মামলা হামলার ভয় দেখিয়ে আমাকে ঐ পদে রাখে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বর্তমানে আমার পক্ষে উক্ত ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতির পদে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ জন্য আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় পদত্যাগ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category