সবুজবাংলা২৪ডটকম, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসাবে দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যাপক এবিএম ফজলুল করীম সাহেবের জমা দেওয়া মনোনয়ন পত্রটি বৈধ হিসেবে বিবেচিত হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার প্রশাসনিক কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলার নায়েবে আমির নূরুল হক পাটোয়ারী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মুন্সিগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী, টংঙ্গিবাড়ি উপজেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা কাজি ইকবাল হোসাইনসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।