• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দক্ষিণখানে দেয়াল ধ্বসে ২ শ্রমিক নিহত, আহত-১

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
oppo_0

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানীর উত্তর সিটির দক্ষিণ প্রেমবাগান সংলগ্ন দক্ষিণ খান কেসি স্কুল রোডে একটি ভবনের ১০ ইঞ্চি দেয়াল ধসে হতাহতের ঘটনা ঘটেছে। সরেজমিনে তথ্য নিয়ে জানা গেছে গত ২৮ ডিসেম্বর (রোববার) প্রতিদিনের মতো সড়কের সংস্কার কাজ চলছিলো। আনুমানিক সকাল সাড়ে ১০ টায় ড্রেনেজের কাজ করার সময় হঠাৎ দিহানশাহ প্রোপার্টির “নাহার গার্ডেন ভবনের পাশে ঘেরা ১০ ইঞ্চি দেয়াল ধ্বসে পড়ে। উক্ত দেয়ালের নিচে আটকে যায় ৩ জন সংস্কার কাজের শ্রমিক। এই ঘটনায় ফায়ারসার্ভিস, এলাকাবাসী ও রাস্তার ড্রেনেজ করার ঠিকাদারে সহযোগীতায় দ্রুত আহত ৩ জন শ্রমিককে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ২ জনকে মৃত ঘোষণা করে এবং অন্য আহত শ্রমিক আহত অবস্থা চিকিৎসা নিতে থাকেন। এ ঘটনায় উদ্ধারের কাজে দক্ষিণ খান থানা পুলিশ ও সেন সদস্যদেরও দেখা যায়। এদিকে প্রত্যক্ষদর্শীর জানান,প্রতিদিনের মত আজও সড়কের সংস্কার কাজ চলছিলো,হঠাৎ করে ড্রেনেজ কাজের সময় এই নাহার গার্ডেনের সঙ্গে সংযুক্ত দেয়ালটি পড়ে গেলে চিল্লানোর শব্দ শুনে আমরা এগিয়ে আসি এবং থানাকে জানাই, প্রত্যক্ষদর্শীরা জানান,একটা সড়কের কাজ করার আগে অবশ্য শ্রমিকের নিরাপত্তা দেয়ার ব্যবস্থা থাকা উচিৎ ছিলো কিন্ত সেই নিরাপত্তা দেখা মেলেনি এবং এই নাহার গার্ডেন ভবন ঘেরা যে দেয়ালটি ধসে পড়ে সেই দেয়ালের নিচে মাটি আর বালি দেখা গেছে,ভবনের দেয়ালটাও তেমন মজবুত ছিলো না,তাই আমরা চাই এমন ভবন মালিক কর্তৃপক্ষরা ভবিষ্যতে ভবন নির্মাণের সময় অবশ্যই এ বিষয় গুলো গুরুত্বে দৃষ্টি দেবেন,তারা আরো বলেন আমরা আর এমন দূর্ঘটনায় নিহত দেখতে চাই না।এদিকে এই এলাকার এক স্থানীয় বাসিন্দা গণমাধ্যমকে জানান,এই দুর্ঘটনার পরের দিন দেয়ালের বাকি অংশ আবারও ধ্বসে পড়ে,আর এ কারনে এই এলাকাবাসী আতঙ্কে জীবনযাপন করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণখান থানায় কোনো মামলার তথ্য জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category