সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ-১ এবং ২ আসন, সুন্দরগঞ্জ ১ আসনে মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দাদার পাটোয়ারী গাইবান্ধা সদর ২ আসনে আলহাজ আব্দুর রশিদ সরকার, তাহারা দুজন এক সাথে মনোনায়ন ফরম দাখিল করেছেন, ২৮ ডিসেম্বর রবিবার বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম দাখিল করেন, তাদের দুজনার মনোনায়ন ফরম দুটি গ্রহন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহিন, মোঃ নুরুন্নবী সরকার মিঠুন সভাপতি জাতীয় যুব সংগতি জেলা শাখা, আলহাজ্ব তাজুল ইসলাম সভাপতি জাতীয় পার্টি সদর উপজেলা মোঃ মাহমুদার রহমান মুকুল, সাধারণ সম্পাদক গাইবান্ধা সদর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান মাসুদ, মোহাম্মদ ফেরদৌস মন্ডল সহ অন্যরা।
মনোনায়ন দাখিল শেষে বক্তারা বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলে গাইবান্ধা জেলার ৫ টি আসনেই জাতীয় পার্টি জয়লাভ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।