• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন আর নেই

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন হাওলাদার (৭৮) আর নেই। বার্ধক্যজনিত কারণে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চরাখালী গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর জানাজায় উপস্থিত থেকে শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মাসুদ সাঈদী এবং পিরোজপুর বিএনপির সাবেক আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়াও শোক প্রকাশ করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category