• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে ট্রাক চাপায় প্রাণ গেল এক নারীর

মোঃ আল আমিন :
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীতে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষনিক নিহতের পরিচয় জানাতে পারেননি তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান,বৃদ্ধ এক নারী ৬-৭ বছর বয়সী এক ছেলে শিশুকে সাথে নিয়ে জেলখানা মোড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকামুখী একটি ট্রাকের নীচে চাপা পড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি, আহত হয় সঙ্গে থাকা শিশুটি। এসময় স্থানীয় জনতা ট্রাকটি আটক করেন এবং চালককে পিটিয়ে আহত করে।
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category