• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সিয়াম (২১)। তিনি মগবাজারের জাহিদ কার ডেকোরেশন নামে একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে নিচের সড়কে এ ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জাগো নিউজকে বলেন, ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করেছে। ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি ওই ব্যক্তির মাথার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য সিয়াম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় ককটেল বিস্ফোরণে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ডিসি মাসুদ বলেন, আমি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ঘটনাস্থলে থাকা চায়ের দোকানি ফারুক বলেন, ‘আমার কাছে এসে চা চেয়েছিল সিয়াম। আমি কাপ ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় হঠাৎ বিকট শব্দ। এরপর দেখলাম সিয়াম মাটিতে পড়ে গেছে। মাথা থেকে রক্ত বের হচ্ছে। মাথার ঘিলু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।’
সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড ও মগবাজার জাতীয় চার্চ পরিষদের সামনের সড়কে ফারুক টি স্টল নামে একটি চায়ের দোকানের পাশেই ককটেলটি নিক্ষেপ করা হয়।
ঘটনাস্থলে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম্ব ডিজপোজাল ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category