সবুজবাংলা২৪ডটকম, মুন্সিগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (মুন্সীগঞ্জ – গজারিয়া) ৩ আসেন জেলা নির্বাচন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সীগঞ্জ জেলা আহবায়ক কমিটি সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহম্মেদ। বুধবার ২৪ ডিসেম্বর দুপুরে মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফির পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক )মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় জাতীয়তাবাদী দল বিএনপির এ জনবান্ধব নেতার সাথে উপস্থিত ছিলেন প্রস্তাবকারী ও সমর্থনকারী। মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি/ সাধারন সম্পাদক, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি/সাধারন সম্পাদক, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সভাপতি/সাধারন সম্পাদক,সদর ও গজারিয়া উপজেলাসহ ইউনিয়ন বিএনপির সভাপতি/সাধারন সম্পাদক, যুবদল, ছাত্রদল, শ্রমীকদল, সেচ্ছাসেবকসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় সহস্রাধিক দলীয় নেতৃবৃন্দ।