• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে আরও একটি আসনের মনোনয়ন সংগ্রহ সিলভার সেলিমের

মোয়াজ্জেম হোসেন মজনু :
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, বাগেরহাট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে আরও একটি সংসদীয় আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন সিলভার সেলিম। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাগেরহাট সংসদীয় ৩ আসনের (রামপাল-মোংলা) মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ এইচ সেলিমের পক্ষে তাঁর অনসারীরা। এনিয়ে তিনি জেলার মোট চারটি সংসদীয় আসনেই মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি। এরআগে তিনি বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী), বাগেরহাট-২ (সদর-কচুয়া) এবং বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ নতুন করে আরেকটি আসনে মনোনয়ন যুক্ত হওয়ায় সর্বমোট চারটি আসনেই মনোনয়ন সংগ্রহ সম্পন্ন হলো।
মনোনয়নপত্র সংগ্রহ করে মেহেদী হাসান বলেন, আমরা চারটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন বাগেরহাটের মানুষের সেবা করতে পারি। তবে মনোনয়নপত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে, নাকি কোন দলের হয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।
এদিকে বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় নেতৃবৃন্দ। এর মধ্যে বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা বলে উল্লেখ করে স্থানীয় নেতৃবৃন্দ তাদের প্রত্যাখ্যানের দাবী করেন নেতাকর্মীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category