• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আপিল বিভাগের পাঁচ বিচারপতির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আন্দোলনকারীদের দাবির মুখে প্রধান বিচারপতির পর পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচজন বিচারপতি।
শনিবার (১০ আগস্ট) বিকেলে প্রথমে দুইজন এবং সন্ধ্যায় আরও তিনজনসহ মোট পাঁচজন বিচারপতি পদত্যাগ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের পদত্যাগ দাবি করে আল্টিমেটাম দিয়েছিল।
আপিল বিভাগের পাঁচ বিচারপতি তাদের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে জানা গেছে।
পদত্যাগকারী পাঁচ বিচারপতি হলেনÍ বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
বিকেলে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশেফা হোসেন। সন্ধ্যায় পদত্যাগ করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
এর আগে, সকালে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয় বিচারপতির পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পরিপ্রেক্ষিতে দুপুরেই পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category