• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় সরকারি খাল দখলের প্রতিবাদে স্থানীয় কৃষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের জেলেখালী সরকারি খাল দখল করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় স্থানীয় জনসাধারণের আহবানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বাগালী ইউনিয়নের উলা বিলের জেলেখালী খালের পানি নিষ্কাশনের পথটি দখল করে রেখেছে উলা গ্রামের আনার খাঁর পুত্র আলামিন, হামিদ খা সহ আরও অনেকেই। এমনকি তারা ঐ জায়গায় মাটি ভরাট করে দখল করে নিয়েছে। এতেনকরে ঐ খালের পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় চলতি বোরো মৌসুসে ধান চাষাবাদে কৃষকদের পানি সরবরাহের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বক্তরা অবিলম্বে সরকারি খালটি পানি নিষ্কাশনের পথ দখলকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক আবু বকর গাজী, সোলাইমান হোসেন, আবু ইসা, মোঃ ইদ্রিস মোল্যা, মাহমুদা খাতুন প্রমুখ। মানববন্ধনে উলা ও কুশোডাঙ্গা গ্রামের শত শত নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category