• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুদানে আরএসএফের হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক :
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : সুদানের যুদ্ধবিধ্বস্ত কর্দোফানে র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) গোলাবর্ষণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। গত দুই দিন ধরে দক্ষিণ কর্দোফানের ডিলিংয়ের আবাসিক এলাকায় গোলাবর্ষণ করছে আরএসএফ ও তার মিত্ররা। সুদান ডক্টরস নেটওয়ার্ক একথা জানায়।
নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধরাও ছিলেন। বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।
কর্দোফানে ডিসেম্বরের শুরু থেকে ১০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সশস্ত্র গোষ্ঠীকে অবিলম্বে বেসামরিক এলাকায় আক্রমণ বন্ধ করতে এবং যুদ্ধে আটকা পড়াদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, সহিংসতা থেকে বাঁচতে অক্টোবর থেকে কর্দোফানের তিনটি রাজ্য থেকে পালিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। এই সময়ের মধ্যে শুধুমাত্র ডিলিং থেকে প্রায় ৭১০ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
গত ১৩ ডিসেম্বর দক্ষিণ কর্দোফানের রাজধানী কাদুগলিতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সে হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category