• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভান্ডারিয়ায় নামাজরত অবস্থায় ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ভান্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভান্ডারিয়ায় ফজরের জামাতে নামাজরত অবস্থায় ইন্তেকাল করেছেন এক মুসল্লি। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে উপজেলার ২নং নদমুলা-শিয়ালকাঠি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী আকুব্বার আলী হাওলাদার বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মরহুম মো. ছগীরুল ইসলাম (৬৪) উক্ত মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন। নামাজ আদায়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মসজিদের মধ্যেই লুটিয়ে পড়েন এবং সেখানেই ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ শামিম সাঈদী, ভান্ডারিয়া উপজেলা আমির উপাধক্ষ্য আমির হোসাইন খান, আরও শোক জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আহম্মাদী ছোহেল মঞ্জুর, নদমুলা-শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আরিফ, মসজিদ কমিটির সভাপতি এইচ এম মাহমুদ হাসান, মসজিদের ইমাম এবং দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান তার মরহুমদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category