• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়ন বিভিন্ন এলাকার অসহায়, বিধবা নারী, প্রতিবন্ধি ও মুন্ডা সম্প্রদায়ের মানুষের মাঝে ১৫০ টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় ২নং কয়রা গ্রামে অবস্থিত রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে সংগঠনের কার্যালয় এ সকল শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা আব্দুল্লাহ আল গালিব, সংস্থার নির্বাহী পরিচালক রাবেয়া খাতুন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে জানানো হয় যে, এই স্বেচ্ছাসেবী সংস্থাটি নারীদের উন্নয়নের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছে।


কয়রায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাইকগাাছা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী আবু ফজল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, পাইকগাছা করিগরি প্রশিক্ষন কেন্দ্রের ইন্সট্রেক্টর মিলন কুমার পাল, প্রধান শিক্ষক মোঃ আমির আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category