• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফেনীতে বিএনপি-জামায়াতসহ পাঁচ দলের প্রার্থীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ফেনী : নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় ফেনী-২ সংসদীয় আসনের বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এবি পার্টি ও জেএসডির ৫ প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ফেনীতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা এটিই প্রথম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাচনি আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক দলের সব ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও প্রচার-প্রচারণার পোস্টার অপসারণ না করায় ফেনী-২ আসনের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঞা, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন বলেন, নির্বাচনি পরিবেশ সুন্দর রাখতে ও সবাই যেন আচরণবিধি মেনে চলেন সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে নির্বাচনি আচরণ বিধিমালা, ২০২৫ এর সংশ্লিষ্ট ধারায় পাঁচ প্রার্থীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ইতোমধ্যে তাদের প্রতিনিধিরা এসে জরিমানার অর্থ পরিশোধ করেছেন। একইসঙ্গে আজ সন্ধ্যার মধ্যে সব পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category