• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করার পর নৈতিকভাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আর তার পদে থাকার অধিকার রাখেন না।
তিনি বলেন, শরিফ উসমান হাদি ভাইয়ের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এ কথা বলে সেই ইলেকশন কমিশনারের দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার থাকে না।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, আগামীকাল বিজয় দিবসে আমরা ঢাকা শহরে প্রতিরোধের র‌্যালি করবো। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৬ ডিসেম্বর ঐক্যবদ্ধ হবো।
ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভারত যদি মনে করে- বাংলাদেশকে ৫ আগস্টের পরেও আগের মতোই রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে, নির্বাচনে কারচুপি করবে। আমরা ভারতের সেই ভাবনা ভুল প্রমাণ করবো।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন
তিনি বলেন, আশা করি নির্বাচন কমিশনার তার বক্তব্য প্রত্যাহার করবেন। আমরা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই, তবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে তা সম্ভব হবে মনে হচ্ছে না। ফলে আমরা চাই, দেশে নির্বাচনের পরিবেশ বজায় থাকবে এবং গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকবে। পাশাপাশি যারা জুলাই বিপ্লবকে টার্গেট করছে— মিডিয়া, বিশ্ববিদ্যালয় ও আইনাঙ্গনে মুজিববাদী রাজনীতি পুনরায় শুরু করতে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের গণপ্রতিরোধ চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category