• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ে সিএমসি সদস্যদের অংশ গ্রহনে দিন ব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : শ্যামনগরে ব্লু ইকোনোমিক এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের উদ্যোগে ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ে সুন্দরবন সহ-ব্যবস্থাপনা (সিএমসি) কমিটির সদস্যদের অংশ গ্রহনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে ও অক্সফ্যাম ইন বাংলাদেশ এবং অস্ট্রোলিয়ান এইডের সহযোগীতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ হুমকির মুখে পড়েছে। সুন্দরবন সহ আশপাশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করতে হলে ইকোসিস্টেম পুনরুদ্ধারে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যান্ত জরুরি। বিষয়টি গুরুত্ব দিতে হবে।
কোডেকের প্রজেক্ট ম্যানেজার মোঃ সোহরাব হোসের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন বন বিভাগের ডেপুটি রেঞ্জার নির্মল কুমার মন্ডল, একেএম আব্দুস সুলতান, ফরেস্টার মোঃ শাকিব হোসেন, বন প্রহরী মোঃ লুৎফর রহমান, সাতক্ষীরা সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি মাহমুদা খাতুন, দাকোপ -কয়রা সহ ব্যবস্থাপনা কমিটির কেশিয়ার মোঃ রিয়াছাদ, পিএফ কমিটির সভাপতি মোল্যা মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন,
সাতক্ষীরা পিএফ কমিটির সভাপতি আঃ রশিদ, সিপিজি সদস্য মোঃ আবু ফরিদ, জুলেখা খাতুন কোডেকের রাসেল আমিন, গাজী ফারুক হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠনের মোঃ ফরহাদ হোসেন, আশিকুজ্জামান আশিক, খাদিজা সুলতানা সাথী প্রমুখ।

কয়রায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কয়রা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সটেকটর মোঃ লোকমান হাকিম, সহকারি শিক্ষা অফিসার মিরিনময় কুমার, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category