• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার পলাশবাড়ীর গ্রামের বাড়ীতে শোকের মাতম

বায়েজিদ :
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে একজন লন্ড্রি কর্মচারী সবুজ মিয়ার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ছোট ভগবানপুর গ্রামের বাড়ীতে পরিবার ও গ্রামবাসীর মাঝে চলছেশোকের মাতম।
পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামের মৃত হাবিবুর রহমান ও ছকিনা বেগম দম্পতির ছেলে সবুজ মিয়া। নিহত সবুজ ছোট বেলায় তার বাবাকে হারান। প্রায় ৮ বছর আগে সবুজ মিয়া বাংলাদেশ সেনাবাহিনীতে লন্ড্রি কর্মচারী হিসেবে যোগ দেন। সবুজ দুই ভাই-বোনের মধ্যে ছোট। বোনের বিয়ে
হয়েছে। মাত্র এক বছর আগে নাটোর জেলায় বিয়ে করেন সবুজ মিয়া। তার স্ত্রী ও মা বর্তমানে পলাশবাড়ীর নিজ গ্রামের বাড়িতে বসবাস করছেন। তিন মাস আগে একবার ছুটিতে বাড়িতে এসেছিলেন। সবুজ মিয়ার এমন আকস্মিক মৃত্যুর খবরে তার মা, স্ত্রী, আত্মীয়-স্বজন ও পাড়াপ্রতিবেশিসহ পুরো গ্রামজুড়েই নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ গণমাধ্যমে জানান,নিহত সবুজের বিষয়ে বিস্তারিত খোঁজখবরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলমান। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য,সুদানের ‘আবে’ই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কাদুগলি লজিস্টিক বেসে
১৩ ডিসেম্বর শনিবার স্থানীয় সময় বিকেল আনুমানিক ৩টা ৪০ থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এসময় দায়িত্ব পালনরত এসময় বাংলাদেশি শান্তিরক্ষী ছয় সেনা নিহতের ঘটনা ঘটে।

পলাশবাড়ীতে গাছ কর্তন ও নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীর গৃধারীপুর দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় কম্পিউটার অপারেট ও বিজ্ঞান ল্যাব গবেষণা সহকারি পদে নিয়োগ বানিজ্য, মনগড়া ভাবে মাদ্রাসা পরিচালনা ও মাদ্রাসার গাছ কর্তন করে বিক্রি অভিযোগ উঠেছে সুপার মাওঃ আবু জাফর সিদ্দিকের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে ও স্থানীয় তথ্য সূত্রে জানা যায়, প্রায় ২৬ লাখ টাকার বিনিময়ে ও নিয়োগ প্রার্থীদের ম্যানেজ করে কথিত নিয়োগ বোর্ড সাজিয়ে মাদ্রাসাটির কম্পিউটার অপারেটর ও বিজ্ঞান গবেষণা সহকারি পদে দুইজন কে নিয়োগ প্রদান করেছেন। এজন্য নির্দিষ্ট ব্যক্তিদের অর্থের বিনিময়ে নিয়োগ প্রদান সম্পন্ন করেন সুপার আবু জাফর সিদ্দিক। এছাড়াও মাদ্রাসাটি মনগড়া ভাবে পরিচালনার পাশাপাশি মাদ্রাসার ফান্ডের অর্থ ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন বলে দাবী করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক ও পরিচালনা পরিষদের একাধিক সাবেক সদস্য। তারা আরো দাবী করেন, সুপারের মনগড়া ভাবে মাদ্রাসাটির পরিচালনার ফলে শিক্ষক কর্মচারীরা সঠিক ভাবে উপস্থিত হয় না। শিক্ষক ও কর্মচারী অনুপস্থিতি থাকার কারণে ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরাও মাদ্রাসায় নিয়মিত আসে না। সুপার মাঝে মধ্যে বন্ধের দিনে মাদ্রাসা গাছ কেটে বিক্রি করেন এভাবেই মাদ্রাসার সকল গাছ আস্তে আস্তে শেষ পর্যায়ে এসেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১১ টা ৪০ মিনিটে মাদ্রাসাটিতে গিয়ে শিক্ষক কর্মচারি কাউকে পাওয়া যায়নি ক্লাস রুম গুলো ও অফিস রুমে তালা বদ্ধ দেখা যায়। এর কিছুক্ষণ পর মাদ্রাসা সুপার আসেন তিনি সাংবাদিকদের প্রশ্নে উত্তর না দিয়ে সাংবাদিকদের উপস্থিতি দেখে চড়াও হন এবং সুপার ও নৈশ প্রহরি সাংবাদিকদের সাথে তর্কে জড়ান। পরে সাংবাদিকদের উত্তেজিত হয়ে বলেন, সকল নিয়ম মেনে নিয়োগ ও মাদ্রাসার গাছ কর্তন করা হয়েছে।
মাদ্রাসার পরিচালনায় অনিয়ম, নিয়োগ বানিজ্য ও গাছ কর্তনের বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নকিবুল ইসলাম জানান,এই সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সকল অভিযোগ গুলোর বিষয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জেলা বন বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান,পলাশবাড়ী গৃধারিপুর দ্বি মূখী দাখিল মাদ্রাসার কোন গাছ কর্তন বা বিক্রির বিষয়ে মাদ্রাসাটি কোন আবেদন পাইনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান,বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category