• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে স্বাস্থ সম্মত খাবারের নিশ্চিয়তায় উদ্বোধন হলো রাধুনি রেস্টুরেন্ট এন্ড চাইনিজ রেস্টুরেন্ট

মোঃ আল আমিন :
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : মনোরম পরিবেশে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত স্বাস্থ সম্মত খাবারের নিশ্চিয়তায় উদ্বোধন হলো রাধুনি রেস্টুরেন্ট এন্ড মিনি চাইনিজ। নরসিংদীর মাধবদী পৌর শহরের পোস্ট অফিস মোড়ে (১২ ডিসেম্বর) শুক্রবার দুপুরে উদ্বোধন হলো রাধুনি রেস্টুরেন্ট এন্ড মিনি চাইনিজ (গাউছিয়া-২)নামের খাবারে হোটেলটি।
রাধুনি রেস্টুরেন্টের ম্যানেজার সবুজ মিয়ার সার্বিক পরিচলানায় রেস্টুরেন্টটি উদ্বোধন করেন রেস্টুরেন্টের স্বত্তাধিকারী কামরুজ্জামান শুভ।
এসময় তিনি বলেন, আমাদের রাধুনি রেস্টুরেন্টের আরো শাখা রয়েছে আমরা সব সময়ই স্বাস্থ সম্মত খাবারের নিশ্চিয়তা দিয়ে থাকি। সুন্দর ও মনোরম পরিবেশে গ্রাহকদের সন্তুস্টিই আমাদের লক্ষ। শিল্পনগরী খ্যাত মাধবদীতে দীর্ঘ বিশ বছর পূর্বে গড়ে তোলা হয়েছিল রাধুনি রেষ্টুরেন্ট। সময়ের সাথে তাল মিলিয়ে ভোক্তাদের চাহিদামতো খাবার পরিবেশ করে মনের কোঠায় স্থান করে নিয়েছে রাধুনি রেষ্টুরেন্ট। রাধুনি রেষ্টুরেন্ট এন্ড মিনি চাইনিজ এর পরিচালক সবুজ মিয়া জানান, আমরা দীর্ঘদিন যাবত মাধবদীবাসীকে আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি তাদের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে। সবার কাছ থেকে আশানুরূপ সাড়াও পেয়েছি। মাধবদীবাসীর চাহিদার কথা চিন্তা করে নতুন আঙ্গিকে, নতুন পরিসরে, আধুনিকতার ছোয়া নিয়ে মাধবদী পোষ্ট অফিস সংলগ্ন স্কুল মার্কেটের সামনে ইজি ফ্যাশনের দ্বিতীয় তলায় আজ থেকে নতুন ভাবে যাত্রা শুরু হলো আপনাদের প্রিয় খাবারের প্রতিষ্ঠান রাধুনি রেষ্টুরেন্ট এন্ড মিনি চাইনিজ। উদ্বোধন উপলক্ষে বিভিন্ন খাবারের উপর রয়েছে বিশেষ ছাড়। এসময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

মাধবদীতে জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ
মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করে (১২ ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যার পর মাধবদী পৌরসভার ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মী সমাবেশে মাধবদী পৌরসভার ২নং ওয়ার্ড সভাপতি মোঃ আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর ১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এম পি প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ মকবুল হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ হাসান ফারুকী। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন মাধবদী শহর আমীর
মোঃ আমিনুল হক এবং মাধবদী শহর সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
কর্মী সমাবেশে নেতৃবৃন্দ কর্মীদের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধে আরও দৃঢ় হয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়, সত্যের পথে অবিচল থাকার আহ্বান জানান। তারা বলেন, সংগঠনের প্রকৃত শক্তি সংখ্যা নয়, চরিত্র, নীতি ও মানবসেবায় নিহিত। প্রতিটি কর্মী যেন ব্যক্তিজীবন থেকে সমাজ পর্যন্ত ইসলামী মূল্যবোধে আলোকিত আচরণ প্রদর্শন করে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category