সবুজবাংলা২৪ডটকম, কুমারখালী (কুষ্টিয়া) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর দুর্বৃত্তদের গুলির প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১২ ডিসেম্বর সন্ধায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী গোলচত্বর এলাকায় বিক্ষোভের আয়োজন করে উপজেলা আহত জ্লুাই যোদ্ধারা। উপজেলা আহত জুলাই যোদ্ধা কমিটির সভাপতি আমির হামজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুমারখালী মহিলা কলেজের অধ্যক্ষ আহত জুলাই যোদ্ধা তরিকুল ইসলাম রিপন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আহত জ্লুাই যোদ্ধা মফিজুর রহমান শাহিন প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, আহত জ্লুাই যোদ্ধা হাদির উপর পরিকল্পিতভাবে গুলি চালানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীরের আইনের আওতায় আনা না হলে আহত জুলাই যোদ্ধারা আবারো মাঠে নামবেন। এছাড়াও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।