• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আর্র্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান। এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোঃ মাসুম বিল্লাহ, কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক তরুন কান্তি মন্ডল, অদম্য নারী ডাঃ মহসিনা রহমান, মানষী মন্ডল, নারী নেত্রী মুর্শিদা খাতুন প্রমুখ। আলোচনা শেষে সমাজে বিশেষ অবদান রাখায় ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কয়রায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় কয়রা সদরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোঃ মাসুম বিল্লাহ, কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক তরুন কান্তি মন্ডল, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মাষ্টার আঃ রউফ, জিএম নজরুল ইসলাম, শাহিদুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category