সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে, সেই জয় আমার একার নয়, এই বিজয় হবে কয়রা-পাইকগাছার আপামর জনগণের বিজয়। কয়রা-পাইকগাছার ৫ লক্ষ জনগণের বিজয়। অবহেলিত উপকূলবাসীর বিজয়। সোমবার (৮ ই ডিসেম্বর) সকাল ৮টায় মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়ী বটতলা বাজারে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। মাওলানা আবুল কালাম আজাদ আরো বলেন, এই বিজয়ের মাধ্যমে কয়রা-পাইকগাছার মানুষের দীর্ঘদিনের ন্যায্য অধিকার ও আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। এসময় তিনি এলাকাবাসীর উন্নয়নে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। তিনি উপস্থিত এলাকাবাসীর প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের এই সুযোগকে কাজে লাগানোর জন্য আন্তরিক সহযোগিতা কামনা করেন। পথসভা শেষে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এছাড়াও মহারাজপুর ইউনিয়নে ৭নং ও ৯নং ওয়ার্ডে মহিলা সমাবেশ, বাগালী জিআইবি ক্লাব ৮ দলীয় ফুটবল খেলার ফাইনাল খেলা উদ্বোধন, মাদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়রা উত্তরচক কামিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ,রসহ-সভাপতি আবুল কালাম আজাদ , কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, মহারাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার সাইফুল্লাহ হায়দার, সেক্রেটারি মাওলানা আওছাফুর রহমান, বাগালী ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামিদ, সেক্রেটারি প্রভাষক শরিফুল আলম, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী প্রমুখ উপস্থিত ছিলেন।
কয়রায় প্রন্তিক কৃষকদের মাঝে বীজ সার বিতরণ
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় কৃষকদের মাঝে ধান, সবজির বীজ জৈব সার ও কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা রমিক রিলিফের সহযোগীতায় ও লিডারস এর বাস্তবায়নে কৃষকদের মাছে এই বীজ সার ও সামগ্রী বিতরণ করা হয়।
সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গোলাম নবী, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা নজমুল হোসেন, লিডারসের প্রজেক্ট অফিসার নির্মল গাইন, কমিউনিটি মোবিলাইজার সঞ্জয় মন্ডল,কৃষক বিপ্লব মন্ডল, এনামুল গাজী, তপন মন্ডল, স্বপ্না মন্ডল প্রমুখ
কয়রায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আ,লীগ নেতা ইকবাল সানার পদত্যাগ
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ২নং ওয়ার্ড আ,লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইকবাল হোসেন সানা পদত্যাগ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর )বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি, পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থ্যতার কারনে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারছিনা। যে কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি পদত্যাগ করলাম। এ সময় তিনি বলেন, ১৯৯০ সাল পর্যন্ত আমি জাতীয় পার্টির সাথে ছিলাম। এর পর কোন দলে যোগদান না করলেও বিএনপির সাথে মিলে মিশে চলতাম। পরবর্তীতে আ,লীগ ক্ষমতায় আসার পর আমার নামে হয়রানি মুলক ১৩ টি মামলা দায়ের করা হয়। আমি মামলা হামলা থেকে রেহাই পেতে ২০১৩ সালে আওয়ামীলীগে যোগদান করি। এমনকি ওয়ার্ড আওয়ামীলীগের পদ গ্রহন করি। বর্তমানে আমার পক্ষে উক্ত ওয়ার্ডের সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করা সম্ভাব হয়ে উঠছেনা। যে কারনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সেচ্ছায় পদত্যাগ করলাম।